জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি।
এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপির সূত্র জানায়, তারেক রহমান আগামীকাল রোববার সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমান ও রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে।
এ সূত্র আরও জানায়, ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত ইতোমধ্যে স্থাপন করেছেন তারেক রহমান। এই দুই নেতার বাসায় যাওয়ার মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তনের সুবাতাস বয়ে আনবে। দেশে দীর্ঘদিন ধরে চলে আসা বিভেদ ও প্রতিহিংসার রাজনীতির বিপরীতে তিনি এক অন্তর্ভুক্তিমূলক ও সমঝোতামূলক রাজনীতির পথ দেখাচ্ছেন।
এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি। জোটের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২
Reporter Name 











