বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন কুমিল্লা জেলায় বড় ব্যবধানে বিজয়ী বিএনপির জাকারিয়া তাহের সুমন। গত শনিবার তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করে ফুলেল শুভেচ্ছা জানান।
কুমিল্লা-৮ আসনে বিএনপি থেকে নির্বাচন করেন জাকারিয়া তাহের সুমন। তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। এরপর মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে আলোচনা উঠেছে।
তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১ টি সংসদীয় আসনে একমাত্র বিএনপির জাকারিয়া তাহের সুমনই কোন ভোটকেন্দ্রে হারেননি। কুমিল্লা-৮ ( বরুড়া) আসনের ১০৫ টি ভোটকেন্দ্রের সব কয়টিতেই তিনি জয়ী হয়েছেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জাকারিয়া তাহের সুমন ধানের শীষ প্রতীক ভোট পেয়েছেন ১ লাখ ৬৭হাজার ৪৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪১হাজার ৩৪৫ ভোট। জাকারিয়া তাহের সুমন সুমন ১ লাখ ২৬ হাজার ৮৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
Reporter Name 









