১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় নুরহান টেলিকম ও কম্পিউটার দোকান থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরি

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৯২ Time View

মুহাম্মদ জামাল হোসেন শাহজীঃ

কুমিল্লা জেলার বরুড়া পৌর সদরে বরুড়া পশ্চিম বাজারের চৌধুরী মার্কেটে অবস্থিত “নূরহান টেলিকম এন্ড কম্পিউটার” দোকানে নগদ অর্থসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২৮ জুন ২০২৬ ইং রবিবার সকাল আনুমানিক ৬ টায় এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

দোকানের মালিক শাহীন ভূইয়া জানান, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৮টার দিকে দোকান খুলতে এসে তিনি দেখেন দোকানের তালা ভাঙা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর ৬টার দিকে সংঘবদ্ধ চোরচক্র মার্কেটের দক্ষিণ পাশের কোলাপ্সিবল গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন মোবাইল ফোন ও আনুষাঙ্গিক সামগ্রী, যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। এছাড়া দোকানের ক্যাশে থাকা নগদ ২০ হাজার টাকা নিয়ে যায় বলে দাবি করেন দোকানের মালিক শাহীন ভুঁইয়া।
দোকান মালিকের ছেলে সৌরভ ভূঁইয়া বলেন, “সকালে দোকান খুলে দেখি সবকিছু নিয়ে গেছে। এরা শুধু সাধারণ চোর নয়, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যও হতে পারে। মার্কেটের উত্তর ও দক্ষিণ দুই পাশের কোলাপ্সিবল গেইটে তালা ছিল। থানার পাশের দক্ষিণ গেইটের তালা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে। তাদের কাছে তালা কাটার যন্ত্রপাতি ছিল এবং সিসিটিভি ফুটেজে কয়েকজনকে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বাইরে আরও সহযোগী ছিল।
তিনি আরও বলেন, ঘটনাটি থানার এত কাছে ঘটেছে, বিষয়টি উদ্বেগজনক।দোকানের মালিক শাহীন ভূইয়া তার নগদ অর্থ ও মালামাল উদ্ধারসহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।
ঘটনার খবর পেয়ে বরুড়া থানার তদন্ত কর্মকর্তা সঞ্জয় সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় এসআই মহিনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
তদন্ত কর্মকর্তা সঞ্জয় সরকার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধীরা বাইরের হতে পারে। ঘটনাস্থল থেকে ভিডিও ও ছবি সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দোকান মালিককে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এদিকে বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাজারের পাহারাদারদের দায়িত্ব সকাল ৬টা পর্যন্ত ছিল এবং ঘটনার সময় সম্ভবত তার পরবর্তী সময়ে। তারা জানান, ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং প্রয়োজনে পাহারাদারদের দায়িত্বের সময় বৃদ্ধি করা হবে।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, থানার এত কাছাকাছি এলাকায় এমন ঘটনা নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। দ্রুত অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছে বাজারের ব্যবসায়ীবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

TOP NEWS

বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ

বরুড়ায় নুরহান টেলিকম ও কম্পিউটার দোকান থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরি

Update Time : ১১:৩৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬