মুহাম্মদ জামাল হোসেন শাহজীঃ
পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরী করতে ১৩ জুন ২০২৬ ইং শনিবার সকাল ১১ টায় কুমিল্লা জেলার বরুড়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও ১ম সভা বরুড়া ডক্টরস কমিউনিটি হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরুড়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুজ্জামান জনি।
সভায় নব-নির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। আলোচনার প্রেক্ষিতে প্রেসক্লাবের স্মারকগ্রন্থ প্রকাশ, বার্ষিক পিকনিক আয়োজনসহ সংগঠনের উন্নয়ন ও কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে কামরুজ্জামান জনি বলেন, “বরুড়া প্রেসক্লাব হবে সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি স্বচ্ছ, সক্রিয় ও আধুনিক প্রেসক্লাব গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, অর্থ সম্পাদক এমডি. আজিজুর রহমান, দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন, সাহিত্য সম্পাদক বিল্লাল হোসেন এবং সদস্য ছফিউল্লাহ সুজন, এইচ এম সেলিম ও শাহ আলম প্রমুখ।
আলোচকগণ বরুড়া প্রেসক্লাবকে আরও সু-সংগঠিত ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 









