মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ জুন শনিবার বেলা ১২.৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর কক্সবাজার ডুলাহাজরায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় বরুড়া উপজেলা প্রশাসন প্রশাসন কর্তৃক
উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী নেওয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির পাটোয়ারী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, বরুড়া পৌরসভা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিন বরুড়া উপজেলা পরিষদ চত্বরে ফলজ গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
Reporter Name 









