১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় ২,৬০০ জন কৃষক পাবে বিনামূল্যে সার-বীজ

  • Reporter Name
  • Update Time : ০৩:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৭৮ Time View

মুহাম্মদ জামাল হোসেন শাহজীঃ

কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় খরিফ-২ মৌসুমে রোপা আমন (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ২,৬০০ জন প্রান্তিক কৃষক সম্পূর্ণ বিনামূল্যে এই সরকারি সহায়তা পাবে।

কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি’র এক সভায় উপজেলার জন্য এই বরাদ্দ ও অর্থ বিভাজন চূড়ান্ত করা হয়। এতে বরুড়া উপজেলার জন্য সর্বমোট ১৫ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়।

গত ৪ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির এক সভায় এই বিশেষ বরাদ্দ চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মু. রেজা হাসান।
জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান এবং সভাপতি ও জেলা প্রশাসক মোঃ রেজা হাসান প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা তৈরি করে অত্যন্ত স্বচ্ছতার সাথে এই প্রণোদনার সামগ্রী বিতরণ করার নির্দেশনা দিয়েছে উপজেলা কৃষি অধিদপ্তরকে।

প্রণোদনা কর্মসূচির আওতায় বরুড়া উপজেলার একজন কৃষক প্রতি বিঘা জমির আবাদের জন্য মোট ৬০২.৫০ টাকার উপকরণ সহ লজিস্টিক সহায়তা পাবে। উফশী আমন বীজ ৫ কেজি (যার বাজারমূল্য ৩৫০ টাকা), ডিএপি সার ১০ কেজি (যার বাজারমূল্য ১৯০ টাকা), এমওপি সার ১০ কেজি, পরিবহন ব্যয় ৩৭.৫০ টাকা, আনুষঙ্গিক ও অন্যান্য ব্যয় ২৫.০০ টাকা।
উপজেলার ২,৬০০ জন কৃষকের জন্য সরকারি তহবিল থেকে মোট খরচ বীজ ও চারা খাত ৯,১০,০০০ টাকা (১৩,০০০ কেজি বীজ), সার খাত (ডিএপি) ৪,৯৪,০০০ টাকা (২৬,০০০ কেজি ডিএপি ও ২৬,০০০ কেজি এমওপি সার), পরিবহন ব্যয় ৯৭,৫০০ টাকা, আনুষঙ্গিক ও অপ্রত্যাশিত ব্যয় ৬৫,০০০ টাকা। সর্বমোট বরাদ্দ ১৫,৬৬,৫০০ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

TOP NEWS

বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ

বরুড়ায় ২,৬০০ জন কৃষক পাবে বিনামূল্যে সার-বীজ

Update Time : ০৩:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬