মুহাম্মদ জামাল হোসেন শাহজীঃ
কুমিল্লা জেলার বরুড়া পৌরসভার দেওড়া গ্রামের আলোচিত রাকিব হত্যা মামলার প্রধান আসামি ফারহান ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি গতকাল রাত ১২টার দিকে নিশ্চিত করেছেন নিহত রাকিবের আত্মীয় কাউসার মিয়া।
রাকিব হত্যা মামলার প্রধান আসামি ফারহান ইসলাম গ্রেফতারে নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলার অন্যান্য আসামিদেরকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Reporter Name 








