১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় শিক্ষার্থীকে হত্যাচেষ্টায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১০৭ Time View

মুহাম্মদ জামাল হোসেন শাহজীঃ

আজ ৮ জুন সোমবার দুপুরে কুমিল্লা জেলার বরুড়া উপজেলা পরিষদ ভবনের সামনে বরুড়া কাদবা তালাগ্রাম তরনী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী তাহমিদ মৃধা লাবিবের ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে কাদবা তালাগ্রাম তরনী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে তাহমিদ মৃধা লাবিবের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনির সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। এ সময় ইউএনও তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, মেধাবী শিক্ষার্থী তাহমিদ মৃধা লাবিবের ওপর নৃশংস হামলার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

TOP NEWS

বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ

বরুড়ায় শিক্ষার্থীকে হত্যাচেষ্টায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

Update Time : ০৫:৪৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬