মুহাম্মদ জামাল হোসেন শাহজীঃ
কুমিল্লা জেলার বরুড়া পৌর সদর বাজারে অভিযান চালিয়ে ২ হোটেলকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৯ জুন ২০২৬ ইং মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবং বিশুদ্ধ জারের পানি ব্যবহার না করার কারণে চান্দিনা রোডস্থ সুপার স্টার হোটেলকে ১৫ হাজার টাকা এবং থানার রোডে অবস্থিত হাজি কাচ্চি বিরিয়ানি হোটেলকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হোটেল মালিকদের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
Reporter Name 









