স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের ঐতিহ্যবাহী মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ও শ্রেণিকক্ষ ভবনের ওপর প্রায় এক মাস আগে প্রবল ঝড়ের সময় একটি বড় গাছ ভেঙে পড়ে। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গাছটি এখনও অপসারণ করা হয়নি।
বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে। গাছটি ভবনের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা দ্রুত গাছটি অপসারণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এ ব্যাপারে এলাকাবাসী ও বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
Reporter Name 









