১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৪৩ Time View

মোঃ শরীফ উদ্দিনঃ

কুমিল্লার বরুড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ কে এম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ মে শনিবার দিনব্যাপী ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম এর সার্বিক তত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল ৯টা থেকে সারা দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগন চিকিৎসা সেবা প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন তার বক্তব্য সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন
আমরা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। মাত্র তিন মাস হয়েছে এ সরকারের আয়ু। আপনারা জানেন, আমাদের ব্যাংকে কোনো টাকা নেই। আওয়ামী লীগ প্রায় ছয় লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। কার টাকা? এগুলি আপনাদের টাকা। আপনারা ওনার জন্য দোয়া করবেন, যেভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ যেন আমাদের কামিয়াব করেন।

এ ক্যাম্পে বরুড়া উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৫ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ও অসচ্ছল মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের আজীবন সদস্য মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজার মানুষ সেবা গ্রহণ করা হয়েছে। বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। যাদের অপারেশন প্রয়োজন তাদের বিনামূল্যে এ সেবা আমরা দিয়ে যাবো৷ সুন্নাতে খাৎনা চলবে আজ থেকে সাতদিন। বরুড়া পৌরসভাসহ ১৬টি ইউনিয়নে আমরা ধারাবাহিক ভাবে এ সেবা দিয়ে যাবো। এদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

TOP NEWS

বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ

বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Update Time : ০২:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬