স্টাফ রিপোর্টারঃ
উপজেলা পরিষদের অর্থায়নে বরুড়া উপজেলার ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২৪ মে রবিবার সকাল ১১টায় বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা পরিষদের অর্থায়নে ক্রিড়া সামগ্রী বিতরণ করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
এসয় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা। বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, আড্ডা ওমেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল ওয়াদুদ মিয়াজী, পয়ালগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনাল হোসেন, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল জলিল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ।
Reporter Name 









