এ এইচ রবিঃ
ফ্যামিলি কার্ড কর্মসূচি ও খাল খনন উদ্ভোদন করার জন্য ১৬ মে রোজ শনিবার চাঁদপুরে যাওয়ার পথে, কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুরে এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি দেন এবং কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি বলেন, কুমিল্লার ঐতিহ্য, জনসংখ্যা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এটিকে বিভাগ হিসেবে ঘোষণা করা সময়ের দাবি। পাশাপাশি কৃষি নির্ভর এই অঞ্চলের উন্নয়নে আধুনিক কৃষি শিক্ষা ও গবেষণার জন্য কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন অত্যন্ত প্রয়োজন। তার এই ঘোষণায় উপস্থিত নেতাকর্মী সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।
Reporter Name 









