বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া থানা পুলিশের অভিযানে ২০ লিটার চোলাই মদ সহ ২ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
১ মে শুক্রবার সন্ধায় ৭টায়
সহকারী পুলিশ সুপার, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল, মোস্তাইন বিল্লাহ ফেরদৌস এর তত্ত্বাবধানে ও নির্দেশনায় নবাগত বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক এর নেতৃত্বে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার পূর্বক বরুড়া থানায় ০১টি মামলা রুজু করা হয়। বরুড়া থানা এসআই (নিঃ) তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে বরুড়া পৌরসভার ০৩নং ওয়ার্ড বরুড়া বাজার সংলগ্ন রবি দাস পাড়ার মনি রবি দাস ও নুপুর রবি দাস এর বসত ঘর হতে গ্রেফতার কৃত আসামী ১। মনি রবি দাস(৪৫), পিতা—মৃত বিশ্ব রবি দাস, মাতা-শান্তি রবি দাস, ২। নুপুর রবি দাস(৩০), পিতা—মৃত লাল চাঁন রবি দাস, স্বামী—রিপন রবি দাস, মাতা—বাসনা রবি দাস, উভয় গ্রামঃ বরুড়া বাজার সংলগ্ন রবি দাস পাড়া, থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয়ে বরুড়া থানায় উল্লেখিত গ্রেফতারকৃত আসামী ১। মনি রবি দাস(৪৫) ও ২। নুপুর রবি দাস(৩০) এদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ২৪(খ) ধারায় ০১টি মামলা রুজু করা হয়েছে।
Reporter Name 









