মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় কাল বৈশাখী ঝড়ে গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন যানচলাচলে বিগ্ন সৃষ্টি হয়েছে।
আজ ২৬ এপ্রিল রবিবার সন্ধা আনুমানিক ৬.৩০ মিনিটে হটাৎ কাল বৈশাখী ঝড় শুরু হলে প্রচন্ড বাতাস ও ঝরে উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুতের খুটি ও তারের উপর গাছপালা উপড়ে পড়ে এছাড়াও বরুড়া লালমাই সড়কের আমড়াতলী বাজার সংলগ্ন মাটিয়ারা, আমড়াতলী, গামারুয়া, জিনসার, বরুড়া পৌর ভবনের সামনে, ঝলম বাজার, আড্ডা বাজার সহ বিভিন্না গ্রামে গাছ উপড়ে পড়ে যানজট সৃষ্টি হয় এবং পুরো বরুড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এ পর্যন্ত কোথাও কোন বড় ধরনের দূর্ঘটনা ও হতাহতের খবর পাওয়া যায় নি।
এ বিষয় বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রীশু কুমার ঘোষ বলেন কাল বৈশাখী ঝড়ে বরুড়া উপজেলার বিভিন্ন এলাকা বিদ্যুতের খুটি ও তার ছিরে বিদ্যুৎ নষ্ট হয়েছে তাই আমাদের টিম সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছে গাছের গুরি ও ডালপালা কেটে লাইন মেরামতের জন্য।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন বরুড়ায় কাল বৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকায় প্রচুর গাছাপালা ভেঙে দোকানপাট, বসত ঘর নষ্ট হয়েছে পাশাপাশি বরুড়া কুমিল্লা সড়কের বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিসের টিম ও পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের মাধ্যমে বিদ্যুৎ লাইন সচল করা হবে।
Reporter Name 









