সলিল রঞ্জন বিশ্বাস:
কুমিল্লার বরুড়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিমান বৃদ্ধি, উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলার ১৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রায় ৩২ হাজার ছাত্র ছাত্রীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। এর অংশ হিসেবে প্রত্যেক ছাত্র ছাত্রীদেরকে ম্যানুয়েল হিসেবে স্বাস্থ্যসম্মত বন রুটি, ইউএইচটি প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়েছে। গত সোমবার দুপুরে ‘‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচীশীর্ষক প্রকল্পের’’ আওতায় উপজেলার ৩৯নং পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে দুপুরের খাবার বন রুটি ও ইউএইচটি প্যাকেটজাত দুধ বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাইমারি এডুকেশান ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর রুহুল আমিন, সুরাইয়া আক্তার এবং সভার সভাপতি উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রহম আলী মোল্লা, শিক্ষক মেসকুন নাহার, তাজামুল হক, খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান স্বদেশ পল্লীর তাসনিম আলম, প্যারাগনের রনজিত দাস প্রমুখ। এদিকে উপজেলা শিক্ষা অফিস জানায়, ‘‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচীশীর্ষক প্রকল্পের’’ আওতায় আগামী এক বছর এ উপজেলার ১৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে দুপুরের খাবার বিতরণ করা হবে। বন্ধ ব্যতিত সপ্তাহের সব কার্যদিবসে দুপুর বেলায় এ সব বিদ্যালয়ের উপস্থিত ছাত্র ছাত্রীদেরকে ম্যানুয়েল অনুযায়ী পুষ্টিকর খাবার বিতরণ করা হবে।
Reporter Name 









