১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় প্রবাসী স্বামীর সাথে কথা কাটাকাটির পর সন্তানকে হত্যার করে মায়ের আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৪:০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৩২ Time View

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার বরুড়া পৌরসভার দেওড়া গ্রামে পাঁচ বছরের সন্তানকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক মা।

১৭ মার্চ মঙ্গলবার সন্ধা ৬টায়
স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড দেওড়া গ্রামের পুর্ব পাড়া পান্না বেগমের স্বামী কাউসার হোসেন প্রবাসে থাকেন। ঘটনার আগে স্বামীর সঙ্গে ফোনে তার বাক-বিতণ্ডা হয়। বিষয়টি নিয়ে স্বামী বিদেশ থেকে পান্না বেগমের বাবাকে জানান। পরে তার বাবা এসে পান্না বেগমকে শাসন করেন।

এর কিছুক্ষণ পর থেকেই ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে মা ও শিশুকে উদ্ধার করে দ্রুত বরুড়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। বরুড়া থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

TOP NEWS

বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ

বরুড়ায় প্রবাসী স্বামীর সাথে কথা কাটাকাটির পর সন্তানকে হত্যার করে মায়ের আত্মহত্যা

Update Time : ০৪:০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬