মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় কোস্ট ফাউন্ডেশন বরুড়া শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টায় বরুড়া পৌরসভার অর্জুনতলা সাবেক কাউন্সিলর আবদুর রব এর হাজী মঞ্জিলে অবস্থিত কোস্ট ফাউন্ডেশনের কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী (রিজিওনাল কো-অর্ডিনেটর) মো. নাঈম আহমেদ ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর এরিয়া ম্যানেজার হোসাইন মু. মুশাহেদ।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কোস্ট ফাউন্ডেশন বরুড়া শাখার ব্যবস্থাপক মো: শাহিন আলম। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর হাজী মোঃ দেলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর মোঃ আবদুর রব, সাবেক কাউন্সিলর মোঃ খলিলুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জয়নাল আবেদীন, আবদুর হক, মোঃ ইয়াসিন মিয়া, মাওলানা মোঃ জোবায়ের হোসেন, শামসুল হক, আবদুল বারিক, দুলাল মিয়া, মোঃ জহির হোসেন, মাহবুবুল আলম, শাহাদাত হোসেন, সহ বিভিন্ন এলাকা থেকে আগত মেহমানবৃন্দরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি মো. নাঈম আহমেদ ফরাজী ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের ওপর আলোকপাত করেন। তিনি বন্যার সময় ত্রাণ বিতরণ, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, আইন ও আইনি সহায়তা প্রদানসহ ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
উল্লেখ্য “কোস্ট ফাউন্ডেশন” একটি বেসরকারী উন্নয়ন সংস্থা বর্তমানে কোস্ট ফাউন্ডেশন ১২ টি জেলায় (পটুয়াখালী, ভোলা, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, বরগুনা, ঝালকাঠি পিরোজপুর ও কুমিল্লা) ৭১ টি উপজেলায় কাজ করছে। কোস্ট ফাউন্ডেশন ১৯৯৮ সাল থেকে ক্ষুদ্রঋণ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে সফলতার সাথে কাজ করে আসছে।
কোস্ট ফাউন্ডেশন ২০০২ সাল থেকে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগী সংস্থা হিসাবে কাজ করছে। বর্তমানে পিকেএসএফ ছাড়াও বিভিন্ন বানিজ্যিক ব্যাংকের সহায়তায় মাঠ পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম চলমান রয়েছে। সংস্থার বর্তমানে মাঠ পর্যায়ে ১৪৫ টি শাখায় মোট ১.৭৭ (একলক্ষ সাতাত্তর হাজার) সদস্য ও ৬.৬০ (ছয়শত ষাট) কোটি টাকা ঋণস্থিতি রয়েছে। এছাড়াও সংস্থার ১৪ টি উন্নয়ন প্রকল্প রয়েছে।
১. জলবায়ু পরিবর্তন ২. সামাজিক উন্নয়ন ও মানবাধিকার প্রকল্প ৩. নারী অধিকার ৪. সামাজিক ন্যায়বিচার ৫. জীবিকা উন্নয়ন প্রকল্প ৬. Wash প্রকল্প ৭.শিক্ষা সহায়তা প্রকল্প ৮. জরুরি ত্রান সহায়তা ইত্যাদি।
Reporter Name 









