মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় ভলান্টিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৫টায় বরুড়া লতিফপুর রেড উইং রেষ্টুরেন্ট এন্ড কনভেনশন হলে ভলান্টিয়ার্স এসোসিয়েশনের সভাপতি ও তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুইয়া এর সভাপতিত্বে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ শফিকুল আমিন পাটোয়ারী, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডকটরস কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, বরুড়া উপজেলা ভলান্টিয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি ও বরুড়া উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি রোটাঃ ওমর ফারুক, এসময় বক্তব্য রাখেন শিলমুড়ি উত্তর ইউনিয়নের কাজী মমিন উল্লাহ ভুইয়া, বরুড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা গাজী মোঃ পারভেজ হোসেন, বরুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন, এসময় বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি, প্রতিনিধি সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিন বক্তারা বলেন বরুড়ায় করোনা মহামারী পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন প্রতিকূল অবস্থায় সামাজিক সংগঠন গুলো এগিয়ে আসার কারনে বন্যা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় সহ বিভিন্ন সমস্যায় অসহায় ও হত দরিদ্র পরিবারের মানুষ উপকৃত হয়েছে। তাই এ ধারাবাহিকতা বজায় রাখতে সমাজের আলোকিত ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সামাজিক সংগঠন গুলোর পাশে এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়। শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল শেষ হয়।
Reporter Name 









