ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে বিএনপি। প্রায় ১৭ বছর পর সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ। এই নির্বাচনে বিএনপির ভূমিধস জয় কেবল দক্ষিণ এশীয় দেশটির জন্য রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনই নয়, বরং ভারত, পাকিস্তান ও চীনজুড়ে আঞ্চলিক ক্ষমতার গতিশীলতার পুনর্নির্মাণের সম্ভাবনাও তৈরি করেছে।
নির্বাচন কমিশন শনিবার নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে, যা নির্বাচন প্রক্রিয়ার ওপর একটি চূড়ান্ত আনুষ্ঠানিক সীলমোহর বলা যায়।
শুক্রবার নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বিএনপি ও তার মিত্ররা ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২১২ আসনে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭, স্বতন্ত্র ৭ এবং অন্যরা ১ আসনে জয়ী হয়েছে। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এর মাধ্যমে প্রায় দুই দশক পর ফের রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে দলটি।
Reporter Name 









