১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১০৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বরুড়া উপজেলার ছোটতুলাগাঁও মহিলা কলেজ অডিটোরিয়ামে আজ (২৫ জুলাই ২০২৬) ছোটতুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃস্কুল ইংলিশ ডিবেট (Inter-School English Debate Competition) অনুষ্ঠিত হয়েছে।

এবারের বিতর্কের বিষয় ছিল “The Government Alone Cannot Solve Social Problems.” বিষয়টির পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় প্রাণবন্ত ও তথ্যসমৃদ্ধ বিতর্কে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপনা, বিশ্লেষণধর্মী বক্তব্য এবং আত্মবিশ্বাসী যুক্তি উপস্থিত অতিথি, শিক্ষক ও দর্শকদের মুগ্ধ করে।

প্রতিযোগিতায় পক্ষ দল (Proposition Team) বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষক শামিমা আখতার, মাসুদ আলম এবং মামুনুর রশীদ। অনুষ্ঠানটির সমন্বয়ক ছিলেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জিয়াউল হক এবং মডারেটরের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, চেয়ারম্যান, স্ট্যান্ডার্ড গ্রুপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদা রহমান, ফারিয়া রহমান, সাবিহা সুলতানা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ছোটতুলাগাঁও মহিলা কলেজ, Selman Yalcin (তুর্কি নাগরিক ও যুক্তরাষ্ট্র প্রবাসী), Nilesh Jain (ভারতীয়, হংকং প্রবাসী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও ব্যবসায়ী) এবং Paritosh Kumar, Head of Accounts, Standard Group।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক, ছোটতুলাগাঁও উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতা শেষে পক্ষ ও বিপক্ষ—উভয় দলকেই বই উপহার দিয়ে সম্মাননা ও অনুপ্রেরণা প্রদান করা হয়। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিতর্ক শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষা চর্চা, যৌক্তিক চিন্তাশক্তি এবং বিতর্ক সংস্কৃতির প্রতি নতুন আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

TOP NEWS

বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ

কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০৩:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬