নিজস্ব প্রতিবেদক: বরুড়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক এবং সমাজসেবক মরহুম ইউসুফ আলীর রুহের মাগফিরাত কামনায় বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় পবিত্র কোরআন তেলাওয়াত, কোরআন খতম ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আলী আকবর ফারুকী, উপাধ্যক্ষ মুফতি মিজানুর রহমান জাফরী ও শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াত শেষে মরহুম ইউসুফ আলীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত, কবরের শান্তি ও জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা মরহুম ইউসুফ আলীর সাংবাদিকতা, সমাজসেবা ও মানবকল্যাণে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
Reporter Name 









