১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১০৬ Time View

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়ায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১১ জুন বৃহস্পতিবার দিনব্যাপী বরুড়া পৌরসভা সংলগ্ন (শুশুন্ডা রোড) পল্লী মঙ্গল কর্মসূচী বরুড়া ব্রাঞ্চ এর আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু, সার্জারি এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় ৫ শতাধিক গরীব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকগণ:
ডাঃ মোস্তাফিজুর রহমান,ডাঃ হাসান আল বান্না, ডাঃ সুরাইয়া বিনতে ইসলাম, ডাঃ নয়ন সরকার, ডাঃ মোঃ আসাদুল ইসলাম, ডাঃ মোঃ তাসনুভা, ডাঃ মোঃ ইলিয়াস হোসেন, ডাঃ উজ্জল মিত্র, ডাঃ মহিউদ্দিন, ডাঃ ফজলে রাব্বি৷

এদিন শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, ঔষধ, চক্ষু রোগীদের জন্য পাওয়ার চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়।

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে।

এদিন সংস্থার দায়িত্বশীলরা জানান আমাদের শাখার গ্রাহকসহ এলাকার মা ও শিশু এবং সকল বয়সী অতিদরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রতি বছর এ ধরনের সেবা কার্যক্রমের মাধ্যমে আমরা তাদের পাশে থাকতে চাই। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী বরুড়া শাখার এরিয়া ম্যানেজার মোঃ শামীম সিকদার, শাখা ব্যবস্থাপক আসিফ আহমেদ, একাউন্টস অফিসার গৌতম সরকার, ক্রেডিট অফিসার মাহমুদুল হাসান, মোশাররফ হোসেন, সুজন চন্দ্র সুর, সোহাগ মিয়া, শিশির কুমার দাস, সহ অন্যান্যরা।

এদিন সকাল থেকে দিনব্যাপী বরুড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের মেডিসিন, চক্ষু সেবা, গাইনী, সার্জারী, শিশু, চর্ম ও যৌন রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

TOP NEWS

বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ

বরুড়ায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Update Time : ০৫:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬