১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে চুরি, প্রায় পনের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • Update Time : ০৭:১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৯০ Time View

মুহাম্মদ জামাল হোসেন শাহজীঃ

কুমিল্লা জেলার বরুড়া উপজেলা পৌর সদরের থানা রোডে অবস্থিত স্বর্ণ ও কাপড়ের ৩টি দোকানে চুরি হওয়ার খবর পাওয়া গেছে।গতকাল ৯ জুন মঙ্গলবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

১০ জুন বুধবার সকালে দোকান মালিকরা দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারে। জানা যায়, চোরের দল দোকানের ছালের টিন কেটে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করেছে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে নিকেতন স্বর্ণালয় থেকে আনুমানিক ১০ লাখ টাকার স্বর্ণের আংটি চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। এছাড়া বাসন্তী কাপড় ঘর-এর ক্যাশবাক্স ভেঙে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ও বজানন্দ কাপড় ঘরে চুরির ঘটনা ঘটেছে। তবে বজানন্দ কাপড় ঘর দোকান মালিক উপস্থিত না থাকায় তার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া নূরে মদিনা জুয়েলার্স-এ প্রবেশ করলেও ভেতরের সুরক্ষিত বোল্ট ও লকার ভাঙতে না পারায় স্বর্ণালঙ্কার নিতে পারেনি চোরেরা।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
এদিকে বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যবসায়ীরা বলেন- পূর্বে বাজার পাহারাদারদেরকে কম বেতন দিয়েও বাজারে চুরির ঘটনা ঘটেনি। বর্তমানে বেশি বেতন দিয়েও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। তারা বাজারের সার্বিক নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। এ ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

TOP NEWS

বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ

বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে চুরি, প্রায় পনের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Update Time : ০৭:১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬