১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হাসপাতালের নাম পরিবর্তন করে  ‘এ.কে.এম. আবু তাহের হাসপাতাল নাম করন

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৫১ Time View

মোঃ শরীফ উদ্দিনঃ

কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নাম পরিবর্তন করে হাসপাতালটির বর্তমান নতুন নামকরণ করা হয়েছে “এ.কে.এম. আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল।

৮ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (নির্মাণ শাখা) এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। ​মন্ত্রণালয়ের উপসচিব মো: আরাফাত রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সোনাইমুড়ী ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নাম পরিবর্তন করে ‘এ.কে.এম. আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল’ নামে নামকরণ করা হলো।

​জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

​জানা গেছে, এই আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, কুমিল্লার জেলা প্রশাসক, কুমিল্লার সিভিল সার্জন এবং বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ১৭টি দপ্তরে পাঠানো হয়েছে।

এদিকে হাসপাতালটির নাম পরিবর্তন করা হলেও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৪ বছরেও আলোর মুখ দেখেনি কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ী ২০ শয্যার হাসপাতালটি। সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ভবনটি প্রায় দেড় বছর আগে সিভিল সার্জনকে বুঝিয়ে দেওয়া হলেও, এখনো সেখানে কোনো স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা সম্ভব হয়নি।

স্থানীয়দের বক্তব্য, হাসপাতালটি চালু না হওয়ায় এলাকার হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই দীর্ঘস্থায়ী অচলাবস্থার মাঝেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাসপাতালটির নাম পরিবর্তন করে এর তৎকালীন উদ্যোক্তা ও সাবেক সংসদ সদস্যের নামে “এ.কে.এম. আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল” রাখলো। নাম পরিবর্তনের পাশাপাশি হাসপাতালটি দ্রুত চালু করে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

TOP NEWS

বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ

বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হাসপাতালের নাম পরিবর্তন করে  ‘এ.কে.এম. আবু তাহের হাসপাতাল নাম করন

Update Time : ০৩:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬