১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়া প্রেসক্লাব নির্বাচন-২০২৬ কামরুজ্জামান জনি সভাপতি ও ইলিয়াছ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৮৬ Time View

মুহাম্মদ জামাল হোসেন শাহজীঃ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক মুক্তির লড়াই এর সম্পাদক কামরুজ্জামান জনি সভাপতি এবং কুমিল্লার কাগজ এর প্রতিনিধি মোঃ ইলিয়াছ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মহসিন হোসেন।

৪ জুন ২০২৬ ইং বৃহস্পতিবার সকাল ১১টায় বরুড়া ডকটরস হাসপিটালের ৩য় তলা ডা: আনিস উল হাসান হল রুমে জরুরী সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয। সভায় সভাপতিত্ব করেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইনকিলাবের বরুড়া প্রতিনিধি মোঃ আবুল হাসেম। এ সময় বরুড়া প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ১ম অধিবেশনে শুরুতে পবিত্র কোরআন মজীদ থেকে তিলাওযাত করেন দৈনিক বরুড়া কন্ঠের নির্বাহী সম্পাদক মুফতি জামাল হোসেন শাহজী। এরপর সংক্ষিপ্ত আলোচনা শেষে নামাযের বিরতি ও মধ্যাহ্ন ভোজের পর দ্বিতীয় অধিবেশন প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ শাহ আলম শফি।
নির্বাচন কমিশনের আরো দাযিত্ব পালন করেন দৈনিক বরুড়া কন্ঠের সহকারি সম্পাদক রোটারিয়ান ফয়েজুল ইসলাম পলাশ ও দৈনিক আলোকিত সকালের এডমিন মোঃ আমিনুল ইসলাম।
উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। অন্যান্য পদে নির্বাচিত হলেন, সহ-সভাপতি আবদুস সালাম, অর্থ সম্পাদক মোঃ আবদুল আজিজ, দপ্তর সম্পাদক রোটারিয়ান ওমর ফারুক, প্রচার সম্পাদক গাজী শরীফ উদ্দিন, সাহিত্য সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, নির্বাহী সদস্য দৈনিক বরুড়া কণ্ঠের সম্পাদক তাছলিমা বেগম।
বরুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

TOP NEWS

বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ

বরুড়া প্রেসক্লাব নির্বাচন-২০২৬ কামরুজ্জামান জনি সভাপতি ও ইলিয়াছ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত

Update Time : ০৪:৩৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬