১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়া কলেজ রোডে ‘মৃত্যুফাঁদ’ গাছ: মুক্তিযোদ্ধা অফিসের সামনে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৮৩ Time View

স্টাফ রিপোর্টার, কুমিল্লা (বরুড়া):

কুমিল্লার বরুড়া উপজেলার পশ্চিম বাজারের ব্যস্ততম কলেজ রোডে, মুক্তিযোদ্ধা অফিসের ঠিক সামনে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে একটি জীবনহীন মরা গাছ। জনবহুল এ এলাকায় গাছটি এখন পরিণত হয়েছে এক নীরব ‘মৃত্যুফাঁদে’, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এটি শুধু একটি চলাচলের পথ নয়—গাছটির চারপাশ ঘিরে রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন প্রাণিসম্পদ হাসপাতাল, ডাকবাংলো ও সরকারি কোয়াটার। প্রতিদিন এখানে অসংখ্য পথচারী, শিক্ষার্থী, রোগী ও বিভিন্ন ধরনের যানবাহনের চলাচল থাকে। ফলে সামান্য ঝড় বা দমকা হাওয়াতেই গাছটি ভেঙে পড়লে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
সরেজমিনে দেখা যায়, গাছটির কোনো অংশেই আর জীবনের চিহ্ন নেই। শুকিয়ে যাওয়া ডালপালাগুলো সামান্য বাতাসেই কেঁপে ওঠে, যা ভেঙে পড়ার স্পষ্ট ইঙ্গিত বহন করছে। কালবৈশাখীর এই মৌসুমে ঝুঁকির মাত্রা আরও বেড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, “প্রতিদিন ভয় নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করি। কখন যে গাছটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটাবে, তা বলা যায় না। গাছটি সরকারি জায়গায় হওয়ায় কেউ ব্যক্তিগতভাবে এটি অপসারণ করার সাহস পাচ্ছেন না। ফলে অনিশ্চয়তা ও আতঙ্ক নিয়েই দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
এ অবস্থায় দ্রুত গাছটি অপসারণ করে জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, “এখনই ব্যবস্থা না নিলে যেকোনো সময় একটি ছোট অবহেলা বড় বিপর্যয়ে রূপ নিতে পারে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

TOP NEWS

বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ

বরুড়া কলেজ রোডে ‘মৃত্যুফাঁদ’ গাছ: মুক্তিযোদ্ধা অফিসের সামনে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

Update Time : ১২:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬