নিজস্ব প্রতিবেদক :
বরুড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক হাজার দুঃস্থ প্রতিবন্ধীদের প্রত্যেকে ঈদ উপহার হিসেবে ৫শত টাকা করে বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে গৃহায়ণ গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এম পি র দেয়া এসব আর্থিক অনুদান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে সংগঠনটির সভাপতি মো.রাসেল ভূয়ার সভাপতিত্বে এ আর্থিক অনুদান বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক সৈয়দ মো.জহিরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম ভূইয়া পাভেল প্রমূখ।।
বার্তা প্রেরক,সলিল রঞ্জন বিশ্বাস।
১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় এক হাজার দুঃস্থ প্রতিবন্ধী পেল আর্থিক অনুদান
-
Reporter Name - Update Time : ১১:১৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- ১৪১ Time View
Tag :










