মোঃ শরীফ উদ্দিনঃ
ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যান সমিতির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৬ মার্চ শুক্রবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যান সমিতির সভাপতি নাজমুল হাসান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম, বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ মোঃ রুহুল আমিন, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ কায়সার আলম সেলিম, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। এদিন ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যান সমিতির সাবেক ও বর্তমান কমিটির সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বরুড়া উপজেলা থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ফি সংক্রান্ত শিক্ষামুলক কাজে সহযোগিতার জন্য ঢাকায় বসবাসকারী বরুড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
Reporter Name 









